× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তারেক রহমান শিগগিরই দেশে ফিরে বিএনপির নেতৃত্ব দেবেন: ড. এনামুল হক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫ ২৩:৫৯ পিএম

তারেক রহমান শিগগিরই দেশে ফিরে বিএনপির নেতৃত্ব দেবেন: ড. এনামুল হক

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-৬ আসনে (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, ফ্যাসিবাদের পতন হলেও ষড়যন্ত্র থেমে যায়নি। বিএনপি গত দেড় যুগ ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে আসছে। এখনো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাচ্ছে। আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগশিগরই দেশে ফিরে দলের নেতৃত্ব দেবেন। আমাদের অভিভাবকের সুযোগ্য নেতৃত্বেই বিএনপি ক্ষমতায় যাবে।

শুক্রবার (২৪ অক্টোবর) রাতে বিয়ানীবাজার উপজেলার রামধা বাজারে আলীনগর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভায় আলীনগর ইউনিয়ন বিএনপি, যুবদল, শ্রমিকদল, ছাত্রদল ও জাসাসসহ অঙ্গ-সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ড. এনামুল হক চৌধুরী বলেন, তৃণমূল হচ্ছে বিএনপির প্রাণ। যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় তৃণমূল জাতীয়তাবাদী শক্তিকে সজাগ, সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাইকে মনে রাখতে হবে, আগামী নির্বাচন দেশ, জাতি ও বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।


উপজেলা বিএনপির সহ-সভাপতি শামীম আহমদের সভাপতিত্বে ও আলীনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক মাহবুব হাসান রাসেলের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হোসেন পুতুল, উপদেষ্টা গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন, শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমেদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সবুর, উপজেলা জাসাসের সভাপতি মুজিবুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক কামরুজ্জামান, সাবেক ইউনিয়ন যুবদল সভাপতি মুহিব আহমদ, যুবদলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, উপজেলা শ্রমিক দল সভাপতি আলি হাসান, তিলপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আহমদ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবদল নেতা আরিফ, ময়নুল, মাহি, তারেক, রাহেদ, আলীনগর ইউনিয়ন জাসাস সভাপতি জুবের আহমদ, সাধারণ সম্পাদক জুম্মান আহমদ, সিনিয়র সহ সভাপতি মাশুক আহমদ, সদস্য তানিম আহমদ, যুবদল নেতা রুমেল চৌধুরী, ইউনিয়ন বিএনপি নেতা কাওছার আহমেদ, উপজেলা যুবদল নেতা মাহতাব উদ্দিন রুবেল, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ মাহবুব আলম ও ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শামীম আহমেদ প্রমূখ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা