× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুড়ীতে পরিত্যক্ত ঘর থেকে ট্রাকচালকের মরদেহ উদ্ধার

জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫ ২৩:৩৯ পিএম

জুড়ীতে পরিত্যক্ত ঘর থেকে ট্রাকচালকের মরদেহ উদ্ধার

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় একটি পরিত্যক্ত ঘর থেকে মো. ছালিক রানা (৩৫) নামে এক ট্রাকচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে পশ্চিম জুড়ী ইউনিয়নের পূর্ব হরিরামপুর (মইজন নগর) এলাকার একটি কলোনিতে এ ঘটনা ঘটে।

নিহত ছালিক রানা উপজেলার জায়ফরনগর ইউনিয়নের চম্পকলতা গ্রামের মৃত মাসুক মিয়ার ছেলে। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ছালিকসহ আরও দুইজন ওই এলাকার একটি পরিত্যক্ত ঘরে যান। রাত সাড়ে ১২টার দিকে পার্শ্ববর্তী ঘরের বাসিন্দারা ঘরের ভেতরে একজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে ৯৯৯-এ ফোন করে পুলিশকে জানান। খবর পেয়ে জুড়ী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছালিক রানাকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, আগামী ৭ নভেম্বর জুড়ী উপজেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সহ-সভাপতি পদে প্রার্থী ছিলেন ছালিক রানা।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুর্শেদুল আলম ভূঁইয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা