× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জমি বিরোধে সৎ ভাইকে কুপিয়ে হত্যা, আহত ২

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিবেদক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫ ২০:৩১ পিএম

জমি বিরোধে সৎ ভাইকে কুপিয়ে হত্যা, আহত ২

কুষ্টিয়ার দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে জাহিদুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে তার সৎ ভাইয়েরা। এ ঘটনায় নিহতের ছেলে রাব্বি (২০) ও ভাই শরিফুল ইসলাম (৩৫) গুরুতর আহত হয়েছেন। তারা আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শুক্রবার (২৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাগানপাড়া এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত জাহিদুল ইসলাম ওই গ্রামের ভেলু মণ্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভেলু মণ্ডলের দুই স্ত্রীর ছেলেদের মধ্যে পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। নিহত জাহিদুল ভেলুর দ্বিতীয় স্ত্রীর সন্তান। এ বিরোধের জেরে শুক্রবার দুপুরে সৎ ভাই এনামুল ও বাদলসহ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে জাহিদুলের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন। 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা