× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

ফেনীতে চাঁদা না দেওয়ায় শ্রমিক দল নেতার ওপর হামলা

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫ ১৯:১৪ পিএম

ফেনীতে চাঁদা না দেওয়ায় ঠিকাদারের কাজ বন্ধ করে দেয়া হয়েছে। প্রবা ফটো

ফেনীতে চাঁদা না দেওয়ায় ঠিকাদারের কাজ বন্ধ করে দেয়া হয়েছে। প্রবা ফটো

ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও ঠিকাদার সিরাজুল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের দাবিকৃত চাঁদা দিতে না পারায় ওই ঠিকাদারের অধীনে চলমান অন্তত ৮টি কাজ বন্ধ করে দিয়ে তার ওপর হামলা করা হয়েছে বলে দাবি করেন তিনি। এ ঘটনায় ৪ জনের নাম উল্লেখ করে ফেনী মডেল থানায় মামলা করেন তিনি। তবে আসামিদের গ্রেপ্তারে পুলিশের কোনো তৎপরতা না থাকায় নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই শ্রমিক দল নেতা। 

স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকায় সিরাজুল ইসলাম প্রায় ১ দশক ধরে আওয়ামী লীগের নির্যাতন থেকে বাঁচতে এলাকা ছাড়া ছিলেন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ছোটখাটো ঠিকাদারি কাজ করে ঘুরে দাড়ানোর চেষ্টা করছেন তিনি। কিন্তু বাগেরহাট ও আশপাশের কিছু সন্ত্রাসী তার কাছে বেশ কিছুদিন ধরে নানা অজুহাতে চাঁদা দাবি করে আসছেন। তাদের দাবিকৃত চাঁদা দিতে না পারায়  সিরাজুল ইসলামকে ভয় দেখিয়ে নির্মাণ কাজ বন্ধ দেয় সন্ত্রাসীরা। এর পরও চাঁদা না না দেয়ায় এই শ্রমিক দল নেতার ওপর হামলার হামলার ঘটনা ঘটে। 

মামলার এজহার সূত্রে জানা যায়, গত কয়েকমাস ধরে উত্তর ধলিয়া গ্রামের কতিপয় সন্ত্রাসী ঠিকাদার সিরাজের কাছে চাঁদা দাবি করে আসছে। গত ৩০ সেপ্টেম্বর উত্তর ধলিয়া গ্রামের ফারুক ও রাজীব অস্ত্র নিয়ে ওই ঠিকাদারের পথ রোধ করে ভয়ভীতি ও হুমকি দেয়। পরে ১৭ অক্টোরবর বিকালে স্থানীয় বাগেরহাটে ফারুক, রাজীব, মুন্সি ও আবসারসহ কয়েকজন মিলে সিরাজকে মোটরসাইকেল থেকে নামিয়ে হামলা করে নগদ ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় তাকে পিটিয়ে গুরুত্বর আহত করা হয়। ওই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ২০ অক্টোবর ফেনী মডেল থানায় ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৭/৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার আসামিরা হচ্ছেন- উত্তর ধলিয়া গ্রামের আবদুল খালেকের ছেলে ওমর ফারুক, মাইন উদ্দিনের ছেলে সোহেল উদ্দিন রাজীব, রশিদের ছেলে মুন্সি ও আবুল হোসেনের ছেলে আবসার।

ঠিকাদার সিরাজুল ইসলাম জানান, থানায় মামলা দেয়ার পর থেকে এখন পর্যন্ত আসামিদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। চিকিৎসা শেষে আমি বাড়িতে আসলে হামলাকারীরা সার্বক্ষণিক আমার বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করে নানাভাবে আমাকে ভয়ভীতির মধ্যে রেখেছে। বিষয়টি আমি জেলা বিএনপিসহ অন্যান্য নেতাদের অবহিত করলেও কোনো সহযোগিতা পাচ্ছিনা। বর্তমানে আমার অধীনে চলমান ৮টি কাজ সন্ত্রাসীরা বন্ধ করে দিয়েছে। কর্মরত শ্রমিকদের কাজে যেতে দিচ্ছে না। 

স্থানীয় মোতাহের হোসেন জানান, ১৭ তারিখে প্রকাশ্যে শ্রমিক দল নেতা ঠিকাদার সিরাজের ওপর হামলা হলো। এক সপ্তাহ পেরিয়ে গেলেও পুলিশ এ ঘটনা নিয়ে কাজ শুরু করতে পারেনি। বিষয়টি নাগরিক হিসেবে আমাদের জন্য দু:খজনক। এমন অবস্থা হলে মানুষ গ্রামে কিভাবে বসবাস করবে। পুলিশ নিরাপত্তা দিতে না পারলে মানুষ কাজকর্ম করে কিভাবে চলবে।  

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মো. মেশকাত হোসেন বলেন, আমি ছুটিতে আছি। ছুটি শেষ হলে ফেনীতে এসে মামলাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

এ বিষয়ে ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সজল দাস জানান, ঠিকাদার সিরাজুল ইসলামের ওপর হামলার ঘটনায় থানায় মামলা রেকর্ড করা হয়েছে। মামলায় তিনি হামলা এবং টাকা ছিনতাইয়ের কথা উল্লেখ করেছেন। আমরা বিষয়টি প্রাথমিক তদন্ত করে মেডিকেল সার্টিফিকেট সংগ্রহের কাজ করছি। অবশ্যই দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা