× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুবকের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা

সখীপুর (টাঙ্গাইল) প্রতিবেদক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫ ১৮:০১ পিএম

যুবকের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা

টাঙ্গাইলের সখীপুর উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের রতনপুর খন্দকারপাড়া এলাকায় মেহেদী হাসান (২০) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে তার মরদেহ বাড়ির উঠোনে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত মেহেদী হাসান পেশায় রাজমিস্ত্রি ছিলেন। তার বাবার নাম আব্দুল বারেক। বাড়ি উপজেলার রতনপুর পূর্বপাড়া এলাকায়।

পরিবারের সদস্যরা জানান, প্রতিবেশী ফরমান আলীর মেয়ে সাদিয়া আফরিন (১৪)-এর সঙ্গে মেহেদীর প্রেমের সম্পর্ক ছিল। ওই সম্পর্কের বিষয়টি মেয়ের পরিবার মেনে নেয়নি। পরে দুজন বাড়ি থেকে পালিয়ে যায়। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে আপসের মাধ্যমে মেহেদীর পরিবারকে ৫০ হাজার টাকা জরিমানা করে মীমাংসা করা হয়।

তবে তিন দিন পর মেয়েটি আবারও পালিয়ে যায়। পরে তার ভাই সাব্বির হোসেন (২৫) তাকে ফিরিয়ে আনে। 

স্থানীয়দের দাবি, এরপরও মেহেদী সাদিয়ার সঙ্গে দেখা করতে গেলে মেয়ের বাবা ও ভাই ক্ষুব্ধ হয়ে তাকে ‘দেখে নেওয়ার’ হুমকি দেন। এর তিন দিন পরই বাড়ির উঠোনে মেহেদীর মরদেহ পাওয়া যায়।

নিহতের পরিবারের অভিযোগ, প্রেমের সম্পর্কের জের ধরেই মেহেদীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত ফরমান আলী ও তার ছেলে সাব্বির পলাতক রয়েছেন। এমনকি তারা তাদের ফোন বাড়িতে রেখে গেছে। তারা কোথায় আছে তা জানেন না সাদিয়া ও তার মা।

সখীপুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম ভূঁইয়া বলেন, তার শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা