ঝিনাইদহ প্রতিবেদক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫ ১৭:৩০ পিএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৫ ১৭:৪৮ পিএম
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় নারী-পুরুষ ও শিশুসহ ৮ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।
আটকদের মধ্যে, পাঁচজন নারী, একজন পুরুষ ও দুইজন শিশু রয়েছেন। তারা সবাই বরিশালসহ বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশপুর ৫৮ বিজিবির অধীন বাঘাডাংঙ্গা খোসালপুর বিওপির টহল দল সীমান্তে অভিযান চালিয়ে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের অপরাধে ৮ জন বাংলাদেশি নাগরিককে আটক করে।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক ইমদাদুর রহমান বলেন, আটককৃত নারী ও শিশুদের যশোর জাস্টিস এন্ড কেয়ারে পাঠানো হয়েছে। এছাড়া অন্যদের আদালতে সোপর্দ করা হবে।