× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চৌগাছায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত

চৌগাছা (যশোর) প্রতিবেদক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫ ১৭:২৭ পিএম

প্রতিকী ছবি।

প্রতিকী ছবি।

যশোরের চৌগাছা-ঝিকরগাছা সড়কে ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জাহাঙ্গীরপুর দক্ষিণপাড়ার ধাবাড়ির মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- পাশাপোল ইউনিয়নের কালিয়াকুন্ডি গ্রামের ইন্তাজ আলীর ছেলে ইমন (১৬) এবং একই এলাকার তরিকুল ইসলামের ছেলে আশরাফুল (১৬)। তারা দুজনেই রানিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেলযোগে দুই বন্ধু সিংহঝলী ইউনিয়নের গরিবপুর কালীতলা গ্রামে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, চৌগাছাগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা বালু ভর্তি ট্রলির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।

এ ঘটনায় অপর মোটরসাইকেল চালক মিজানুর রহমান আহত হন। তিনি যশোরের কেশবপুর উপজেলার বাসিন্দা এবং মহেশপুর ব্র্যাক ব্যাংকে কর্মরত বলে জানা গেছে। দশপাখিয়া পুলিশ ক্যাম্প ও চৌগাছা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ মরদেহগুলো উদ্ধার করে লিখিত আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা