× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈশ্বরদীতে ৫ হাজার রোগীকে নিয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প

পাবনা প্রতিবেদক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫ ১৬:১৯ পিএম

ঈশ্বরদীতে ৫ হাজার রোগীকে নিয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প

পাবনার ঈশ্বরদীতে অন্তত ৪-৫ হাজার রোগীদের জন্য চিকিৎসা সেবা দিতে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প গঠন করা হয়েছে। অধ্যাপক আবু তালেব মণ্ডল সমর্থক ফোরামের উদ্যোগে শুক্রবার (২৪ অক্টোবর) দিনব্যাপী ঈশ্বরদী আলহাজ্ব উচ্চ বিদ্যালয়ে মাঠে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।

পাবনা জেলা জামায়াতে ইসলামীর আমির ও পাবনা-৪ আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডলের সভাপতিত্বে ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ খায়রুল কবির, অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার, আটঘরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মানুষের মৌলিক চাহিদার মধ্যে চিকিৎসা সেবা অন্যতম। কিন্তু আমাদের দেশে চিকিৎসা সেবা কিছুটা দুর্বল রয়েছে। এই ক্যাম্পের মাধ্যমে যে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে, তাতে ঈশ্বরদীর প্রান্তিক মানুষগুলো উপকৃত হবে। আশা করি এভাবে এগিয়ে আসলে আমরা চিকিৎসা সেবায় উন্নত লাভ করতে পারবো।

অধ্যাপক আবু তালেব মণ্ডল জানান, ৪ থেকে ৫ হাজার রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। রাজশাহী মেডিকেল কলেজ এবং পাবনা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন স্থানের ৩০ জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা সেবা দিচ্ছেন। আড়াই শতাধিক স্বেচ্ছাসেবী কাজ করছে। শুধু চিকিৎসা সেবা নয়, যাদের ওষুধ কেনার সামর্থ্য নেই তাদের ওষুধ দেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা