× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১০ বছর পর বিএনপির কমিটি অনুমোদন, আলোচনা-সমালোচনার ঝড়

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫ ১৫:৫৪ পিএম

১০ বছর পর বিএনপির কমিটি অনুমোদন, আলোচনা-সমালোচনার ঝড়

দীর্ঘ ১০ বছর পর ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন করেছে জেলা কমিটি।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) গভীর রাতে বিএনপির ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন স্বাক্ষরিত ১০১ সদস্য বিশিষ্ট দুটি কমিটির  ঘোষণা করা হয়। ঘোষণা পত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পক্ষে-বিপক্ষে ব্যাপক আলোচনা, সমালোচনার ঝড় ওঠে। কেউ কেউ অভিনন্দন, শুভেচ্ছা জানালেও অনেকেই পক্ষপাত দুষ্টের ও প্রকৃত জিয়ার সৈনিকদের অবমূল্যায়নে অভিযোগ এনেছেন। 

ঘোষিত কমিটিতে বোয়ালমারী উপজেলা শাখার সভাপতি করা হয়েছে গুনবহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, দলটির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে ও সাধারণ সম্পাদক করা হয়েছে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাবু সঞ্জয় সাহাকে। অপর দিকে পৌর কমিটিতে সভাপতি করা হয়েছে সাবেক কাউন্সিলর আব্দুল কুদ্দুস শেখ এবং সাধারণ সম্পাদক করা হয়েছে  মো. ইমরান হোসাইনকে।

এ ছাড়া ১০ জন সহ-সভাপতি । ৩ জন যুগ্ম সাধারণ সম্পাদক এবং ৪৯  জনকে করা হয়েছে নির্বাহী সদস্য। উপজেলা কমিটিতে সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষসহ বিভিন্ন পদে ৭ জন সংখ্যালঘু স্থান পেয়েছেন। এছাড়া পৌর কমিটিতে সহ-সভাপতিসহ বিভিন্ন পদে ১০ জন সংখ্যালঘু স্থান পেয়েছেন।

উপজেলা কমিটির সহ-সভাপতি ১০ জন হলেন- খন্দকার নাজিরুল ইসলাম, সৈয়দ নুরুল ইসলাম, মো. শামসুদ্দিন মিয়া (ঝুনু), মো. শামচু মৃধা, মো. মিজানুর রহমান, মো. দেলোয়ার হোসেন, মো. আজম মৃধা, মো. মাহবুবুর রশিদ হেলাল, মো. ইকরাম হোসেন ও মিনাজুর রহমান লিপন। কোষাধ্যক্ষ অমিত সাহা, সহ-কোষাধ্যক্ষ গোপাল সাহা। সাংগঠনিক সম্পাদক মো. হাচিবুজ্জামান শাহীন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আতিয়ার রহমান, খালিদ মাহমুদ দুলাল ও সৈয়দ ফারুক হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সিনিয়র সাংবাদিক মো. আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক মো. জাকির হোসেন, সহ-দপ্তর সম্পাদক কোমল সাহা। কমিটিতে ৪৯ জনকে করা হয়েছে নির্বাহী সদস্য।

এছাড়া ১০১ সদস্য বিশিষ্ট পৌর বিএনপির সভাপতি করা হয়েছে আব্দুল কুদ্দুস শেখকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে মো. ইমরান হোসাইনকে। পৌর বিএনপির সহ-সভাপতি করা হয়েছে ১০ জনকে। তারা হলেন- খান আতাউর রহমান, কাজী কামরুল হক (মিজান), মো. সাইফুর রহমান, মো. নিজাম খান, স্বপন কুমার সাহা, শহীদ উদ্দিন দিপু, রওশন মোল্যা, মো. আমিনুল ইসলাম, মো. রফিকুল ইসলাম, মো. এনামুল হক মটু। কমিটিতে ৫০ জন রয়েছেন নির্বাহী সদস্য।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা