× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সীমান্তে বিজিবির কড়া নজরদারি

খাগড়াছড়ি সীমান্ত দিয়ে নয় মাসে মাদক-অস্ত্রসহ ২৭ জন আটক

খাগড়াছড়ি প্রতিবেদক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫ ২০:৩৩ পিএম

খাগড়াছড়ি সীমান্ত দিয়ে নয় মাসে মাদক-অস্ত্রসহ ২৭ জন আটক

সীমান্ত নিরাপত্তা জোরদার ও অবৈধ চোরাচালান প্রতিরোধে খাগড়াছড়ি সীমান্তে কঠোর নজরদারি ও টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নিয়মিত অভিযানের অংশ হিসেবে চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে বিপুল পরিমাণ মাদক, চোরাচালানের পণ্য, অস্ত্র ও গুলি উদ্ধারসহ ২৭ জনকে আটক করেছে বাহিনী।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে খাগড়াছড়ির মাটিরাঙার যামিনী পাড়ায় ২৩ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খালেদ ইবনে হোসেন।

তিনি বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তের চট্টগ্রাম দক্ষিণ-পূর্ব রিজিয়নের ৫৪০ কিলোমিটার সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত, চোরাচালান দমন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিজিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রিজিয়নের অধীনে থাকা ১৩টি ব্যাটালিয়ন পার্বত্য চট্টগ্রামের দুর্গম সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান, নজরদারি ও টহল কার্যক্রম পরিচালনা করছে।

লে. কর্নেল খালেদ ইবনে হোসেন জানান, গত নয় মাসে ২৩ বিজিবি ব্যাটালিয়নের অভিযানে ১৯ কোটি ৫৫ লাখ টাকার অবৈধ চোরাচালানের মালামাল জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৯টি আগ্নেয়াস্ত্র, ৩৫ রাউন্ড গুলি, গান পাউডার, ১ হাজার বোতল বিদেশি মদ, ৩৩০ কেজি গাঁজা, ৮৪০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৪৪৫টি গরু, মহিষ ও ছাগল। এছাড়া বিপুল পরিমাণ মোবাইল ফোন, বিদেশি সিগারেট, কাপড় ও আতশবাজিও জব্দ করা হয়।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ (পুশ ইন) শূন্য সহনশীলতার আওতায় আনা হয়েছে। নতুন বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) স্থাপনসহ পাহাড়ি এলাকায় ‘অপারেশন উত্তরণ’-এর অংশ হিসেবে অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে ২৩ বিজিবির সহকারী পরিচালক আবুল লেইচসহ বাহিনীর বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা