× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্যামনগরে জনসমাবেশ

প্রকৃতিনির্ভর টেকসই খাদ্য ব্যবস্থা দাবি

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিবেদক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫ ১৭:৩৩ পিএম

প্রকৃতিনির্ভর টেকসই খাদ্য ব্যবস্থা দাবি

সাতক্ষীরার শ্যামনগরে জীবাশ্ম জ্বালানি নির্ভর খাদ্যব্যবস্থা থেকে বেরিয়ে এসে সবুজ জ্বালানি ও প্রকৃতিনির্ভর টেকসই খাদ্য ব্যবস্থা গড়ে তোলার দাবিতে জনসমাবেশ হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে আড়পাঙ্গাশিয়া প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ফাইট ইনাকোয়িলিটি অ্যালায়েন্স’র সহযোগিতায় গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও সুন্দরবন ইয়ুথ সলিডারিটি টিম (এসএসটি) এই জনসমাবেশের আয়োজন করে।

এতে স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী, যুবক, কৃষক-কৃষাণী, সবুজ সংহতির সদস্য ও পরিবেশ কর্মীরা অংশ নিয়ে ইংরেজি অক্ষরে ‘৯৯’ আকৃতি তৈরি করেন, যা বৈশ্বিক বার্তা ‘৯৯%’ এর সঙ্গে সংহতি প্রকাশপূর্বক বৈষম্যের বিরুদ্ধে সবার অবস্থান প্রকাশ করে। এতে অংশগ্রহণকারীরা  ‘তেল দিয়ে নয়, সূর্য দিয়ে খাদ্য উৎপাদন করুন’, ‘খাদ্য সার্বভৌমত্ব, জীবাশ্ম নির্ভরতা নয়’, ‘খাদ্য ব্যবস্থা বদলাও, পৃথিবী বাঁচাও’ প্রভৃতি স্লোগানে সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

সমাবেশে বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষক দেবাশীষ জোয়ারদার, যুব সংগঠক ওসমান গণী প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান খাদ্যব্যবস্থা জীবাশ্ম জ্বালানিনির্ভর হয়ে পড়েছে, যা কৃষির ভারসাম্য নষ্ট করছে এবং জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করছে। এখনই সময় সবুজ জ্বালানি নির্ভর খাদ্য উৎপাদনের দিকে রূপান্তর ঘটানোর। একটি ন্যায্য ও পরিবেশবান্ধব খাদ্যব্যবস্থা গড়ে তুলতে হলে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে স্থানীয় জ্ঞান, সূর্যের শক্তি, বাতাস ও মৃত্তিকা সম্পদকে কাজে লাগাতে হবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা