× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রূপগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫ ১৩:৪৯ পিএম

রূপগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় অবস্থিত ইক্বরা কিন্ডার গার্ডেন স্কুলের মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা ১১ টার দিকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলাম।

শ্রেণী পাঠ মূল্যায়ন হিসেবে দুই শতাধিক মেধাবী শিক্ষার্থীদের এ পুরস্কার বিতরণ করা হয়। 

প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, প্রতি বছর তিন মাস পর পর প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শ্রেণী পাঠ মূল্যায়ন হিসেবে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অব্যাহত রয়েছে। পাঠ মূল্যায়ন করায় লেখাপড়ার প্রতি শিক্ষার্থীদের মনোযোগ বৃদ্ধি পায়। আমাদের এ প্রতিষ্ঠানে এক হাজারেরও বেশি শিক্ষার্থী রয়েছে। 

এ সময় উপস্থিত শিক্ষার্থীদের অভিভাবকরা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষকদের ধন্যবাদ জানান।

পুরস্কার বিতরণকালে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুর রহমান, সহকারী প্রধান শিক্ষক হালিমা খাতুন, রুমানা আক্তার রুমি, সুলতানা রাজিয়া, মারি আক্তার, মইন উদ্দিন, মুনমুন আক্তার, হালিমা আক্তারসহ আরও অনেকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা