× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটক ৫

সিলেট অফিস

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫ ২০:৫৬ পিএম

আপডেট : ২২ অক্টোবর ২০২৫ ২১:০৭ পিএম

অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটক ৫

সিলেট নগরীর তালতলা এলাকার হোটেল বিলাসে অসামাজিক কার্যকলাপের অভিযোগে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে পুলিশ। আবাসিক হোটেলটিকে সিলগালা করা হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে লামাবাজার পুলিশ ফাঁড়ির এসআই মোহাম্মদ আলী খানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

এসএমপি এক বিবৃতিতে জানায়, অভিযানে আটকরা হলেন রুকুব উদ্দিন, ইমরানা বেগম, মোস্তফা আহমদ, আবু হানিফ ও সাইদুল ইসলাম। 

পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে হোটেল বিলাসে অনৈতিক ও অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসার বিষয়ে স্থানীয়দের অভিযোগ ছিল। এর আগেও একাধিকবার পুলিশ সেখানে অভিযান পরিচালনা করলেও হোটেল কর্তৃপক্ষ কার্যক্রম বন্ধ করেনি। পরবর্তী সময়ে পুনরায় একই অভিযোগের ভিত্তিতে আজকের অভিযানে হোটেলটি সিলগালা করে দেওয়া হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলেন, নগরীতে অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে পুলিশি অভিযান চলবে। নাগরিক নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে এমন কার্যক্রম চলমান রাখারও আশ্বাস দিয়েছেন তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা