× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেকসই খাদ্য নিশ্চিতকরণে প্রশিক্ষণ কর্মশালা

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিবেদক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫ ২০:৪৮ পিএম

আপডেট : ২২ অক্টোবর ২০২৫ ২১:০৫ পিএম

টেকসই খাদ্য নিশ্চিতকরণে প্রশিক্ষণ কর্মশালা

সাতক্ষীরার শ্যামনগরে জলবায়ু সংকট মোকাবিলা করে টেকসই খাদ্যব্যবস্থা নিশ্চিতকরণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট কৃষি প্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রে গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও শাপলা নারী উন্নয়ন সংগঠনের আয়োজনে ‘জলবায়ু সংকট, এগ্রোইকোলজি ও উপকূলের স্থানীয় অভিযোজন কৌশল’ বিষয়ক এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ সময় শাপলা নারী উন্নয়ন সংগঠনের সভানেত্রী অল্পনা রানী জৈব সার ও জৈব বালাইনাশক তৈরি এবং ব্যবহার বিধি সম্পর্কে আলোচনা করেন। এ ছাড়া পানির সংকট ও জলবায়ু সহনশীল কার্যকরী উপায় গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, উপকূলীয় অঞ্চল দুর্যোগপ্রবণ ও জলবায়ু সংকটাপন্ন এলাকা। লবণাক্ততা, প্রাকৃতিক দুর্যোগ, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, জলাবদ্ধতা, পানির সংকট ইত্যাদি মোকাবিলা করে সারা বছর ফসল চাষের জন্য পরিকল্পিতভাবে কৃষিকাজ করতে হবে। এজন্য বাড়ির পতিত জায়গার উপযুক্ত ব্যবহার করে ও জৈব সার এবং বালাইনাশক দিয়ে ফসল উৎপাদন করতে পারলে বাজার নির্ভরতা অনেকাংশে কমবে।

কর্মশালায় মথুরাপুর কৃষি প্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রের তত্ত্বাবধায়ক সরমা রানী প্রতিকূলতা মোকাবিলা করে উপকূলে চাষাবাদের জন্য কার্যকরী টাওয়ার, জলপট্টি ও প্রাকৃতিক মালচিং, হলুদ কার্ড, নীল কার্ড ও ফেরোমন টোপ ব্যবহারের কৌশল শেখান। স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা রাজীব বাছাড় সমন্বিত ফসল চাষ ও মিশ্র চাষাবাদ পদ্ধতি তুলে ধরেন। 

বারসিক কর্মকর্তা বরষা গাইনের সঞ্চালনায় ও ধুমঘাট কৃষি প্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রের প্রতিনিধি অল্পনা রানী মিস্ত্রির সভাপতিত্বে কর্মশালায় অন্যদের মধ্যে বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, জেলেখালী কৃষি প্রতিবেশবিদ্যা দল ও ধুমঘাটের হাসারচক এবং তেরকাটিরচক কৃষি প্রতিবেশবিদ্যা দলের ২৫ জন কৃষক, কৃষানি ও যুব উদ্যোক্তা অংশ নেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা