× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জমি হাতিয়ে নিতে ভাবিকে হত্যা, দেবর গ্রেপ্তার

রংপুর অফিস

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫ ১৮:৪৭ পিএম

জমি হাতিয়ে নিতে ভাবিকে হত্যা, দেবর গ্রেপ্তার

রংপুরের গঙ্গাচড়ায় জমি হাতিয়ে নিতে শরীরে বিষ প্রয়োগ করে বিধবা ভাবিকে হত্যা মামলায় প্রধান আসামি দেবর কমল চন্দ্র অধিকারীকে (২৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩।

বুধবার (২২ অক্টোবর) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

এর আগে মঙ্গলবার (২১ অক্টোবর) রাত ১০টায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম দলিরাম গ্রামে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়। কমল চন্দ্র গঙ্গাচড়া উপজেলার মনকষা গ্রামের মনোরঞ্জন চন্দ্র অধিকারীর ছেলে। 

র‌্যাব কর্মকর্তা জানান, সড়ক দুর্ঘটনায় নিহত স্বামীর ৪০ শতক জমি কৃষ্ণা রানীকে রেজিস্ট্রি দলিল করে দেয়ার কথা ছিল। এরই জেরে গত ৬ জুলাই সন্ধ্যায় আসামিরা সুকৌশলে স্যালাইনের মাধ্যমে কৃষ্ণার শরীরে বিষাক্ত দ্রব্য প্রবেশ করিয়ে তাকে হত্যা করে। এ ঘটনায় ওই গৃহবধূর বাবা দ্বিজেন্দ্র চন্দ্র সরকার বাদী হয়ে গঙ্গাচড়া থানায় মেয়ের শ্বশুরবাড়ির ৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করলে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার র‌্যাব অভিযান চালিয়ে প্রধান আসামি কমল চন্দ্রকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট  থানায় হস্তান্তর করে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা