× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিএনজি মালিক সমিতির আত্মপ্রকাশ : মওদুদ সভাপতি, দীন ইসলাম সম্পাদক

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫ ১৮:৩৫ পিএম

আপডেট : ২২ অক্টোবর ২০২৫ ১৯:০৫ পিএম

সিএনজি মালিক সমিতির আত্মপ্রকাশ : মওদুদ সভাপতি, দীন ইসলাম সম্পাদক

ফেনীতে সিএনজি অটোরিকশার প্রকৃত মালিকদের নিয়ে প্রথমবার আত্মপ্রকাশ করল ’সিএনজি মালিক সমিতি'।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে শহরের রৌশন কমিউনিটি সেন্টারে জেলার সিএনজি মালিকদের উপস্থিতিতে কোষাধ্যক্ষ আবদুল্লাহ মিয়াজির সভাপতিত্বে বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা ও নির্বাহী সদস্য নজির আহম্মদ রতন, সভাপতি মওদুদ আহম্মদ রনি, সাধারণ সম্পাদক দীন ইসলাম, সিনিয়র সহ-সভাপতি জাকের হোসেন স্বপন, সঞ্চালনায় ছিলেন দপ্তর সম্পাদক আলাউদ্দিন রুমন। 

সভায় সর্বসম্মতিক্রমে মওদুদ আহম্মদ রনিকে সভাপতি ও দীন ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। ৩১ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেনÑ সহ-সভাপতি জাকের হোসেন স্বপন, মো. মীর হোসেন, মো. গোলাম আযম, সহ-সাধারণ সম্পাদক আবদুল হালিম সুমন, ফজলুল হক, খুরশিদ আলম, সাংগঠনিক সম্পাদক মো.হুমায়ুন কবির, সহ-সাংগঠনিক সম্পাদক মীর হোসেন মানিক, প্রচার সম্পাদক আবু আহাম্মদ, সহ-প্রচার সম্পাদক মো.আলা উদ্দিন, দপ্তর সম্পাদক আলাউদ্দিন রুমন, সহ-দপ্তর সম্পাদক আনোয়ার উল্ল্যাহ, কোষাধ্যক্ষ আবদুল্লাহ মিয়াজী, সহ-কোষাধ্যক্ষ নজরুল ইসলাম, মাইন উদ্দিন।

কমিটির নেতারা তাদের বক্তব্য বলেন, এ সমিতি সম্পূর্ণ অরাজনৈতিক। মালিকদের অধিকার সংরক্ষণই প্রধান লক্ষ্য। শ্রমিক সংগঠনের মতো রাস্তায় দাঁড়িয়ে কোনো চাঁদা আদায় হবে না, বরং চাঁদাবাজি বন্ধে উদ্যোগ গ্রহণ করা হবে। সিএনজির স্থায়ী স্ট্যান্ডের দাবিসহ যানজট নিরসনে প্রশাসনকে সহযোগিতা, প্রয়োজনে শহরের গুরুত্বপূর্ণ মোড় মহিপাল, ট্রাংক রোড, সদর হাসপাতাল মোড়ে মালিক সমিতির পক্ষ থেকে লাইনম্যান নিয়োগ করা হবে। পরিচিতি সভায় জেলার দুই শতাধিক মালিক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা