× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরকীয়ার জেরে গৃহবধূর আত্মহত্যা

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিবেদক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫ ১৮:৩৩ পিএম

আপডেট : ২২ অক্টোবর ২০২৫ ১৯:০৩ পিএম

পরকীয়ার জেরে গৃহবধূর আত্মহত্যা

ঝিনাইদহের মহেশপুরে পরকীয়ার জেরে সাবিনা খাতুন (৩৫) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। 

মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে উপজেলার গুড়দহ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাবিনা খাতুন ওই গ্রামের সাজ্জাদুল আলমের স্ত্রী। তাদের তিনটি সন্তান রয়েছে।

স্থানীয়রা জানান, সাবিনা খাতুনের সঙ্গে দীর্ঘদিন ধরে একই গ্রামের এক যুবকের পরকীয়ার সম্পর্ক ছিল। বিষয়টি সম্প্রতি পরিবারে জানাজানি হলে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। এতে মঙ্গলবার রাত ৮টার দিকে নিজ ঘরে গলায় ফাঁস দেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা