রাজবাড়ী প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫ ১৮:২৭ পিএম
রাজবাড়ীর পাংশা ও পাবনার সুজানগরের সীমান্তবর্তী এলাকায় পদ্মা নদীর চরাঞ্চল থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২২ অক্টোবর) বিকালে স্থানীয় জেলেদের দেওয়া খবরের ভিত্তিতে পাংশা উপজেলার হাবাসপুর খেয়া ঘাটের পাশে পদ্মার চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মো. সালাহউদ্দিন বলেন, পদ্মায় মাছ ধরার সময় জেলেরা চরে মরদেহ দেখতে পায়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। এছাড়া মরদেহটি পাবনা জেলার সীমানায় পাওয়ায় জেলার নৌ-পুলিশকে খবর দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে- দু-একদিনের মধ্যে হত্যার পর চরে মরদেহটি ফেলে যায় দুর্বৃত্তরা। মরদেহের পরিচয় নিশ্চিতে কাজ করছে পুলিশ।