× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় প্লাস্টিকের বিকল্প পণ্যের প্রদর্শনী

বগুড়া অফিস

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫ ১৬:০৭ পিএম

প্লাস্টিকের বিকল্প উৎপাদনকারী ১০টি প্রতিষ্ঠান প্রদর্শনীতে অংশ নেয়। প্রবা ফটো

প্লাস্টিকের বিকল্প উৎপাদনকারী ১০টি প্রতিষ্ঠান প্রদর্শনীতে অংশ নেয়। প্রবা ফটো

বগুড়ায় দিনব্যাপী প্লাস্টিকের বিকল্প পণ্যের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকালে পরিবেশ ভবন প্রাঙ্গণে এই প্রদর্শনীর উদ্বোধন করেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা। ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত প্রদর্শনীতে প্লাস্টিকের বিকল্প উৎপাদনকারী ১০টি প্রতিষ্ঠান অংশ নেয়।

পরে পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে ‘প্লাস্টিকের বিকল্প ব্যবহার’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক ছাড়াও বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা, সিভিল সার্জন খুরশিদ আলম, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, বাপার বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক জিয়াউর রহমানসহ জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন।

কর্মশালার আলোচনায় প্লাস্টিক ও পলিথিনের ক্ষতিকর দিক, সরকার ঘোষিত নিয়ন্ত্রণ কার্যক্রম এবং বিকল্প পণ্যের বিপণন কৌশল তুলে ধরা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা