× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেনাপোল সীমান্তে একই পরিবারের ৫ জন আটক

বেনাপোল (যশোর) প্রতিবেদক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫ ১৫:২১ পিএম

আপডেট : ২২ অক্টোবর ২০২৫ ১৫:৩৩ পিএম

বেনাপোল সীমান্তে একই পরিবারের ৫ জন আটক

যশোরের বেনাপোলে ভালো কাজের আশায় অবৈধ পথে ভারতে যাওয়ার সময় সীমান্তের সাদিপুর থেকে একই পরিবারের ৫ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  

আটকরা হলেনÑ রঞ্জন বাড়ৈ (৩৮), তার স্ত্রী কনিকা বাড়ৈ (২৮), ছেলে রাজু বাড়ৈ (১২), মেয়ে রিতিকা বাড়ৈ (১৪) ও রিপা বাড়ৈ (১২)। তাদের বাড়ি বরিশাল জেলার বানারীপাড়া থানার বিসারকান্দি গ্রামে।

বুধবার (২২ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনে বেনাপোল আইসিপির কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমান। তিনি জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন কয়েকজন নারী-পুরুষ ও শিশু বেনাপোল সীমান্তের সাদিপুর দিয়ে অবৈধ পথে ভারতে যাবে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল ওই সীমান্তবর্তী এলাকায় গোপনে অবস্থান করেন। এ সময় ভারতে যাওয়ার সময় একটি আমবাগান থেকে তাদের আটক করা হয়।

অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা