× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অচল ফেরি, সচল চুরি

আল ফাহাদ, দুমকি (পটুয়াখালী)

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫ ১২:৩৮ পিএম

পটুয়াখালীর দুমকির বাহেরচর এলাকারয় পায়রা নদীর পাড়ে অবহেলায় রোদ-বৃষ্টি আর চুরির কারণে নষ্ট হয়ে যাচ্ছে সড়ক ও জনপথ বিভাগের অধীনের ফেরিটির যন্ত্রপাতিসহ মূল্যবান মালামাল। প্রবা ফটো

পটুয়াখালীর দুমকির বাহেরচর এলাকারয় পায়রা নদীর পাড়ে অবহেলায় রোদ-বৃষ্টি আর চুরির কারণে নষ্ট হয়ে যাচ্ছে সড়ক ও জনপথ বিভাগের অধীনের ফেরিটির যন্ত্রপাতিসহ মূল্যবান মালামাল। প্রবা ফটো

পটুয়াখালীর দুমকিতে অবহেলা আর তদারকির অভাবে সড়ক ও জনপথ বিভাগের অধীনে ফেরি বিভাগের কোটি টাকার সম্পদ এখন অচল ও নষ্ট হওয়ার পথে। ২০২১ সালে পায়রা সেতু চালুর পর ব্যবহারের অযোগ্য হয়ে পড়া দুটি ফেরি দীর্ঘদিন ধরে পড়ে আছে বাহেরচর এলাকায় পায়রা নদীর পাড়ে। খোলা আকাশের নিচে পড়ে থাকা এসব নৌযানে নেই কোনো নিরাপত্তা, নেই রক্ষণাবেক্ষণের ব্যবস্থা। ফলে রোদ-বৃষ্টি আর চুরি-চামারির কারণে নষ্ট হয়ে যাচ্ছে যন্ত্রপাতিসহ মূল্যবান মালামাল। দীর্ঘদিন ধরে শ্রমিক-কর্মচারীদের পদচারণা না থাকা ও ফেরি চলাচল না করায় পুরো এলাকা আগাছায় ছেয়ে গেছে। স্থানীয়রা এসব ফেরি নিলামে বিক্রি করে বা সংস্কার করে কাজে লাগানোর দাবি জানালেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি এখনও।

জানা যায়, ২০২১ সালের ২৪ অক্টোবর পায়রা সেতু চালু হওয়ার পর ফেরি চলাচলের প্রয়োজন ফুরিয়ে গেলে সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের ব্যক্তিগত প্রভাব খাটিয়ে ফেরিগুলো দুমকির বাহেরচরে তার বাড়ির সামনে নদীর পাড়ে রেখে দেওয়া হয়। এরপর থেকেই আর ব্যবহৃত হয়নি ফেরিগুলো, যা বর্তমানে অকেজো অবস্থায় পড়ে আছে। কোনো রক্ষণাবেক্ষণ না থাকায় সেগুলোতে ধীরে ধীরে শুরু হয় যন্ত্রপাতি চুরি ও সরঞ্জাম নষ্ট হওয়ার ঘটনা।

সরেজমিন দেখা যায়, দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার কারণে ফেরিগুলোর বেশিরভাগ অংশই কাদা ও পানি ঢেকে ফেলেছে। ভেতরের জায়গায় জমেছে আবর্জনার স্তূপ। ফেরিগুলোর মূল্যবান যন্ত্রপাতির বড় একটি অংশ ইতোমধ্যেই খোয়া গেছে। চিহ্নিত কোনো নিরাপত্তা বা সংরক্ষণের ব্যবস্থা না থাকায় প্রতিনিয়ত এ অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে।

উপজেলার ঝাটারা এলাকার মো. জসিম উদ্দিন বলেন, কর্তৃপক্ষের কাছে দাবি সরকারি সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো নিলামের মাধ্যমে বিক্রি বা অন্য কোথাও কাজে লাগালে ভালো হতো। নদীর পাড়ে দুটি ফেরি পড়ে আছে। সরকারি প্রায় কোটি টাকা নষ্ট হচ্ছে। এগুলো এখান থেকে নিয়ে কাজে লাগানো প্রয়োজন।

পার্শ্ববর্তী জলিশা এলাকার মো. শাহিন বলেন, যেগুলো সচল করা সম্ভব, সেগুলো সংস্কার করে কাজে লাগানো উচিত। আর একেবারে অকেজো হয়ে গেলে সেগুলো নিলামে বিক্রি করা হোক।

এ বিষয়ে পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জামিল আক্তার বলেন, বাহেরচর এলাকায় পায়রা নদীর পাড়ে থাকা সম্পর্কে তার জানা আছে। খুব দ্রুত সময়ে অত্র বিষয়ের যথার্থ ব্যবস্থা গ্রহণ করার জন্য পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা