× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশালে কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫ ১১:৪৪ এএম

বরিশালে কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী পালিত

রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ৭১ তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে বরিশালে বিভিন্ন সংগঠনের উদ্যোগে নেয়া হয়েছে নানা কর্মসূচি। 

বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় কবির পৈত্রিক ভিটায় নির্মিত কবি জীবনানন্দ দাশ স্মৃতি মিলনায়তন ও পাঠাগারে স্থাপিত কবির ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কবি প্রেমীরা।

পরে মিলনায়তনে বরিশাল কবিতা পরিষদ ও প্রগতী লেখক সংঘের উদ্যোগে কবি আড্ডা ও সংগীত পরিবেশন করা হয়। আগুনমুখা প্রকাশনীর উদ্যোগে দিনব্যাপী কবি আড্ডা ও ভ্রমণের আয়োজন করা হয়েছে। 

পাশাপাশি উত্তরণ, সংস্কৃতি পরিষদসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে দিনভর কর্মসূচি পালন করা হচ্ছে। 

আয়োজকরা জানান, কবির চিন্তা চেতনা সকলের মাঝে ছড়িয়ে দিতেই তাদের এই প্রয়াস। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা