× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাহাজ বুঝে নিল বিএসসি

বাংলার প্রগতি বাণিজ্যিক বহরে যুক্ত হবে ২৪ অক্টোবর

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫ ২১:৪৯ পিএম

বাংলার প্রগতি বাণিজ্যিক বহরে যুক্ত হবে ২৪ অক্টোবর

নিজস্ব অর্থায়নে কেনা দুটি জাহাজের প্রথমটি ‘বাংলার প্রগতি’ সরবরাহকারী প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসির কাছ থেকে বুঝে নিয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। মঙ্গলবার (২১ অক্টোবর) লন্ডনের স্থানীয় সময় সাড়ে ৮টার দিকে আনুষ্ঠানিকভাবে জাহাজটি বিএসসির কাছে হস্তান্তর করা হয়। 

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক এ তথ্য নিশ্চিত করেছেন। প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, ‘২৩ অক্টোবর চীনের শিপইয়ার্ড থেকে আমরা বাংলার প্রগতি জাহাজটি ফিজিক্যালি ডেলিভারি নেব। তার আগে ২১ অক্টোবর সরবরাহকারী প্রতিষ্ঠানটি জাহাজটি আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে।’

তিনি বলেন, চীনের শিপইয়ার্ড থেকে ডেলিভারি নেওয়ার পরপরই জাহাজটিকে বাণিজ্যিক বহরে যুক্ত করা হবে। ২৪ অথবা ২৫ অক্টোবর জাহাজটি বাণিজ্যিক বহরে যুক্ত হবে।

বিএসসির বহরে বর্তমানে পাঁচটি জাহাজ রয়েছে। এর মধ্যে তিনটি তেল পরিবহনকারী ট্যাংকার এবং দুটি সাধারণ পণ্য পরিবহনের বাল্ক। নতুন কেনা এ জাহাজের দৈর্ঘ্য ১৯৯ মিটার ও প্রস্থ ৩৩ মিটার। ১৮ মিটার গভীরতার বাল্ক ক্যারিয়ার হিসেবে পরিচিত ‘বাংলার প্রগতি’ ৬৫ হাজার টন পণ্য পরিবহনে সক্ষম। 

কয়েক বছর ধরে বিএসসির বহরে জাহাজ কমতে থাকায় নতুন জাহাজ যুক্ত করতে উদ্যোগ নেয় প্রতিষ্ঠানটি। এর অংশ হিসেবে চীন থেকে চারটি এবং কোরিয়া থেকে ৬টি জাহাজ কেনার প্রক্রিয়া শুরু করে বিএসসি। কিন্তু অর্থায়ন নিয়ে জটিলতার কারণে ওই প্রকল্পগুলো থমকে থাকায় গত বছরের শেষদিকে নিজস্ব অর্থায়নে দুটি জাহাজ কেনার প্রক্রিয়া শুরু করে প্রতিষ্ঠানটি। এর অংশ হিসেবে গত বছরের ৩০ অক্টোবর বিএসসির সর্বশেষ বোর্ডসভায় দুটি জাহাজ কেনার বিষয়টি সবার মতামতের ভিত্তিতে চূড়ান্ত হয়। এজন্য গত ৩ জুন বিএসসি বাল্ক কেরিয়ার জাহাজ দুটি কেনার জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে। দরপত্রের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি ৫৫ হাজার থেকে ৬৬ হাজার ডিডব্লিউটি ধারণক্ষমতা সম্পন্ন জাহাজ কিনতে যাচ্ছে। ৪ জুন থেকে দরপত্র বিক্রি শুরু হয়। এরপর গত ১৫ জুলাই দরপত্র জমা দেওয়ার তারিখ শেষ হওয়ার পর ১৬ জুলাই দুপুর ১২টার দিকে দরপত্র খোলা হয়। এর মধ্যে দুটি প্রস্তাব কারিগরিভাবে গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়। পরে যাচাই-বাছাই শেষে যুক্তরাষ্ট্রের হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসির কাছ থেকে জাহাজ দুটি কেনার সিদ্ধান্ত হয়। 

দুটি জাহাজ সংগ্রহের বিষয়ে গত ২১ সেপ্টেম্বর বিএসসি এবং সরবরাহকারী প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসির মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী, দুটি জাহাজের মধ্যে প্রথমটি সেপ্টেম্বরে বিএসসির বহরে যুক্ত হওয়ার কথা ছিল। এর এক মাস পরই যুক্ত হওয়ার কথা অন্যটির। সেই অনুযায়ী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রথম জাহাজটি (বাংলার প্রগতি) বিএসসির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে যুক্তরাষ্ট্রের হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা