নারায়ণগঞ্জ অফিস
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫ ১৭:০২ পিএম
নারায়ণগঞ্জ শহরের সেন্টাল খেয়াঘাটের শীতলক্ষ্যা নদীর পাড় থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১১টায় মরদেহটি উদ্ধার করে। নিহত যুবকের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
এ বিষয়ে নৌ-পুলিশ সুপার (এসপি) মো. আলমগীর হোসেন জানান, ঘটনাস্থল শীতলক্ষ্যা নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তে পুলিশ কাজ অব্যাহত রেখেছে।