× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাটোরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

নাটোর প্রতিবেদক

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫ ১৫:৪৩ পিএম

আপডেট : ২১ অক্টোবর ২০২৫ ১৫:৪৩ পিএম

নাটোরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

নাটোরের নলডাঙ্গা উপজেলায় এক কিশোরকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। সোমবার (২০ অক্টোবর) রাতে উপজেলার কাশোবাড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে নলডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। রাতেই অভিযান চালিয়ে ঘটনার মূল অভিযুক্ত মনিরুল ইসলামকে (৩৩) গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তার মনিরুল ইসলাম একই উপজেলার সমসখলসী মধ্যপাড়া গ্রামের রমজান আলী শেখের ছেলে। নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই কিশোরীর সাথে সম্প্রতি মোবাইলে গ্রেপ্তারকৃত মনিরুল ইসলামের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ২০ অক্টোবর রাতে মনিরুল ওই কিশোরীকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে নলডাঙ্গা উপজেলার কাশোবাড়িয়া গ্রামে নিয়ে যায়। সেখানে মনিরুল ইসলাম ও তার সাথে থাকা সেলিম ও হাবিব ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণ করে। পরে ওই কিশোরীর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। 

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এই ঘটনায় রাতেই ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ঘটনায় সাথে জড়িত মূল অভিযুক্তকে রাতেই গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকী অভিযুক্তদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা