× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বড়াইগ্রামে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

বড়াইগ্রাম (নাটোর) প্রতিবেদক

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫ ১২:৪৫ পিএম

বড়াইগ্রামে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

নাটোরের বড়াইগ্রামের জোনাইল ইউনিয়নের দারিকুশি সরকারপাড়ায় সাপের কামড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (২০ অক্টোবর) দিবাগত মধ্যরাতে তার মৃত্যু হয়।

নিহত ওই গৃহবধূর নাম জেলেখা বেগম (৪৫)। সে ওই গ্রামের আতাল হোসেনের স্ত্রী। স্বামীর সাথে সম্পর্কের অবনতি হওয়ায় সে দীর্ঘদিন ধরে এক মেয়ে নিয়ে একই গ্রামে পিতা মৃত শাজাহান আলীর বাড়িতে বসবাস করে আসছিলেন।

পরিবারের সদস্যরা জানান, মধ্যরাতে হঠাৎ মুরগীর শোরগোল শুনে গৃহবধূ জেলেখা দরজা খুলে তা দেখতে যান এবং এক পর্যায়ে মোবাইল ফোনের লাইট জ্বালিয়ে খোপে মধ্যে ডান হাত ঢুকিয়ে দেখার চেষ্টা করেন। এ সময় বিষাক্ত সাপ তার ডান হাতে কামড় দেয়। খোপের ভিতরে থাকা সাপটি মারার চেষ্টা করলে আবারও ওই গৃহবধূর ডান হাতে কয়েকটি কামড় দেয় সাপটি। কামড় খাওয়ার পরেও চেষ্টা করে সাপটি মেরে ফেলতে সক্ষম হয় সে। তবে কিছুক্ষণ পর তিনি ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়লে তাকে স্থানীয় ওঝার কাছে নিয়ে যায় স্বজনেরা। সেখানে কিছু সময় ঝাড়-ফুঁক দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে রাত ৩টার দিকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তার মৃত্যু হয়।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা