× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেহেরপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু

মেহেরপুর প্রতিবেদক

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫ ১২:১৬ পিএম

মেহেরপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু

মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামে সাপের কামড়ে আলিফ হোসেন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। মৃত আলিফ খোকসা গ্রামের সৌদি প্রবাসী মানিক হোসেনের ছেলে ও খোকসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের কোনো এক সময় দাদির বাড়িতে অবস্থানকালে বিষধর সাপ আলিফকে দংশন করে। পরে স্থানীয় ওঝার ঝাড়ফুঁকের মাধ্যমে বিষ নামানোর চেষ্টা করা হয়। এতে শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তবে পথে আলিফের মৃত্যু হয়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, সাপের কামড়ে শিশুর মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা (ইউডি) রেকর্ড করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা