× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সড়ক দখল করে সীমানা প্রাচীর নির্মাণে নাগরিকদের তীব্র প্রতিক্রিয়া

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫ ২০:৩০ পিএম

সড়ক দখল করে সীমানা প্রাচীর নির্মাণে নাগরিকদের তীব্র প্রতিক্রিয়া

পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরের আবাসিক এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়ক দখল করে এক প্রভাবশালী ব্যক্তি সীমানা প্রাচীর নির্মাণ করায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নাগরিকরা।

অভিযোগ রয়েছে, পৌর কর্তৃপক্ষের উদাসীনতায় এলাকাবাসী সেনা ক্যাম্পে অভিযোগ করলে সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রাচীরের আংশিক অংশ ভেঙে জনস্বার্থে বাকিটুকু অপসারণের নির্দেশ দেন। তবে অভিযুক্ত ব্যক্তি নির্দেশনা অমান্য করে পুনরায় সড়ক দখল করে নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন।

এ বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক ও অ্যালফাবেট কিন্ডারগার্টেনের পরিচালক মোস্তফা জামান সুজন সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, কলাপাড়া পৌরপ্রশাসক, পৌর শহরের কলেজ রোড এলাকায় রাস্তা দখল করে সীমানা প্রাচীর নির্মাণের পর এলাকাবাসী সেনা ক্যাম্পে অভিযোগ করেন। সেনাসদস্য উপস্থিত থেকে আংশিক ভেঙে বাকিটুকু সরিয়ে ফেলতে বললেও অভিযুক্ত তা উপেক্ষা করেছেন। উপরন্তু পুনর্নির্মাণের পাঁয়তারা চলছে। বিষয়টি জনগুরুত্বপূর্ণ বিধায় প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি।

এ বিষয়ে কলাপাড়া পৌর প্রশাসক ও ইউএনও মো. কাউছার হামিদের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি।

তবে কলাপাড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. মশিউর রহমান বলেন, আমরা এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। আপনার কাছ থেকে বিষয়টি জানলাম। সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা