× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইনফরমেশন হতে হবে গ্রহণযোগ্য ও মানসম্মত: নারায়ণগঞ্জ ডিসি

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫ ২০:২০ পিএম

ইনফরমেশন হতে হবে গ্রহণযোগ্য ও মানসম্মত: নারায়ণগঞ্জ ডিসি

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, একসময় বলা হতো নলেজ ইজ পাওয়ার; এখন বলা হয় ইনফরমেশন ইজ পাওয়ার। তবে এই ইনফরমেশন অবশ্যই হতে হবে গ্রহণযোগ্য ও মানসম্মত। কারণ মানসম্মত তথ্য সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা পরিসংখ্যান অফিসের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র‌্যালি শেষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক বলেন, তথ্য যদি মানসম্মত না হয়, তাহলে সমাজ ও রাষ্ট্রে বিভ্রান্তি ও সমস্যার সৃষ্টি হয়। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নেও জটিলতা দেখা দেয়। যারা তথ্য নিয়ে কাজ করেন, তাদের উচিত সমাজের বাস্তব চিত্র তুলে ধরা, যাতে তথ্য হয়ে ওঠে আস্থার ও নির্ভরযোগ্যতার প্রতীক।

নারায়ণগঞ্জ জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক (ভারপ্রাপ্ত) সাঈদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলমগীর হোসাইন, সহকারী কমিশনার (ভূমি) দেবযানী করসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা