× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রীমঙ্গলে টিকিট কালোবাজারি রোধে প্রশাসনের অভিযান

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিবেদক

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫ ২০:১১ পিএম

শ্রীমঙ্গলে টিকিট কালোবাজারি রোধে প্রশাসনের অভিযান

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে টিকিটবিহীন যাত্রী ও টিকিট কালোবাজারি রোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষ। 

সোমবার (২০ অক্টোবর) দুপুরে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকনের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

বেলা ২টা ৪০ মিনিটে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেসে ‘এন আইডি যার, টিকিট তার’ কার্যক্রমের আওতায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় যাত্রীদের টিকিটে থাকা নাম ও জাতীয় পরিচয়পত্র নম্বর যাচাই করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার, শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের মাস্টার মো. সাখাওয়াত হোসেনসহ রেলওয়ে পুলিশ ও আরএনবি সদস্যরা।

রেলওয়ে স্টেশনের মাস্টার সাখাওয়াত হোসেন বলেন, টাস্কফোর্সের সদস্যরা স্টেশনে প্রবেশ ও ট্রেনে যাত্রীদের টিকিট যাচাই করেন। অভিযানকালে টাস্কফোর্স সদস্যরা ট্রেনে যাত্রীদের টিকিটে থাকা নাম ও জাতীয় পরিচয়পত্র নম্বর যাচাই করেন। এতে টিকিট কালোবাজারি প্রতিরোধে সচেতনতা বাড়ছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন বলেন, ‘এন আইডি যার, টিকিট তার’ উদ্যোগের আওতায় টিকিট কালোবাজারি রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। আজকের অভিযানে তিনজন যাত্রীর এনআইডির সঙ্গে টিকিট না মেলায় মোট ছয়শত টাকা জরিমানা করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা