× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাটুরিয়ায় ডোবায় ভাসছিল বৃদ্ধার মরদেহ

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫ ১৯:২৬ পিএম

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

মানিকগঞ্জের সাটুরিয়ায় বাড়ির সামনের ডোবা থেকে লক্ষ্মী রাজবংশী (৯৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি প্যারালাইজডের রোগী ছিলেন। 

সোমবার (২০ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার দড়গ্রাম ইউনিয়নের পূর্ব বটতলা এলাকা থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা লিমন কাজী বলেন, লক্ষ্মী রাজবংশী প্রায় পাঁচ বছর ধরে প্যারালাইজড অবস্থায় ছিলেন। তিনি নিজে হাঁটতে পারতেন না, তাহলে কিভাবে ডোবার কাছে গেলেন তা রহস্যজনক। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি চাই। আরেক বাসিন্দা প্রণব দাস বলেন, লক্ষ্মী রাজবংশীর তিন ছেলের কেউই তার ভরণ-পোষণ দিতেন না। বড় মেয়ে তাকে নিজের শ্বশুরবাড়িতে রেখে দেখাশোনা করত। কয়েকদিন আগে বড় ছেলে রঞ্জিত মাকে নিয়ে আসে, এরপরই এ মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রতিবেশী রানী রাজবংশী বলেন, তিনি দীর্ঘদিন ধরে শয্যাশায়ী ছিলেন, হাঁটার সক্ষমতা ছিল না। তাই ডোবার কাছে গিয়ে পড়া নিয়ে সন্দেহ রয়েছে।

নিহতের বড় মেয়ে কামনা রাজবংশী জানান, আমার মা দুই বছর ধরে আমার সঙ্গে টাঙ্গাইলের নাগরপুরে ছিল। ভাইদের কেউ মায়ের দেখাশোনা করত না বলে আমি মাকে রেখেছিলাম। কিন্তু আট দিন আগে বড় ভাই রঞ্জিত এসে মাকে নিয়ে যায়। এখন তার কাছ থেকে নিয়ে যাওয়াই কাল হলো।

নিহতের ছেলে ঝন্টু রাজবংশী জানান, রবিবার (১৯ অক্টোবর) রাত একটার দিকে মায়ের ঘরে গিয়ে তাকে না পেয়ে সারারাত খোঁজাখুঁজি করেছি, কিন্তু কোথাও পাইনি। সোমবার সকালে দেখি বাড়ির সামনের ডুবায় মায়ের মরদেহ ভাসছে।

সাটুরিয়া থানার ওসি শাহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে বাড়ির সামনের ডোবার পানিতে মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা