× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

নাস্তা খেতে ৩ টাকার টিকিট ৫ টাকায় বিক্রি

গলাচিপা (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫ ১৪:৪১ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে সরকারি নির্ধারিত ৩ টাকার টিকিট ৫ টাকায় বিক্রি হচ্ছে। টিকিট কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মী জানান, নাস্তা খাওয়ার জন্য অতিরিক্ত ২ টাকা নিচ্ছেন তিনি, কর্তৃপক্ষ বিষয়টি জানে।

সোমবার (২০ অক্টোবর) দুপুর ১২টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে এই অনিয়ম ধরা পড়ে। সরেজমিন দেখা যায়, বহির্বিভাগের টিকিট কাউন্টারে সেবাপ্রার্থী লাইন ধরে অপেক্ষা করছেন। প্রতিজন রোগীর কাছ থেকে সরকারি ৩ টাকার পরিবর্তে ৫ টাকা নিচ্ছেন ড্রাইভার পদে কর্মরত কাউন্টারম্যান সাদ্দাম হোসেন। এ সময় তাকে প্রশ্ন করলে তিনি ৫ টাকা নেওয়ার কথা স্বীকার করেন এবং ২ টাকা বাড়তি নাস্তার জন্য নিচ্ছেনÑ যা কর্তৃপক্ষ জানে। 

এ বিষয়ে কয়েকজন সেবাপ্রার্থী জানান, প্রতিদিন শত শত রোগী বাধ্য হয়ে অতিরিক্ত টাকা দিচ্ছেন। অথচ সরকারি নিয়ম অনুযায়ী বহির্বিভাগের টিকিটের মূল্য মাত্র ৩ টাকা। অতিরিক্ত ২ টাকা হাসপাতাল কর্তৃপক্ষের যোগসাজশে হাতিয়ে নেয়া হচ্ছে। এছাড়া কাউন্টারে সরকারি ফি উল্লিখিত কোনো সাইনবোর্ড টাঙানো হয়নি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিন প্রায় ৭০০ থেকে ৮০০ রোগী বহির্বিভাগে চিকিৎসা নিতে আসেন। ফলে দৈনিক প্রায় ১ হাজার ৪ শত থেকে ১ হাজার ৬ শত টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ রোগীদের কাছ থেকে নেয়া হচ্ছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মেজবাহ উদ্দিন সাংবাদিকের প্রশ্নে প্রথমে অসৌজন্যমূলক আচরণ করেন এবং বক্তব্য দিতে অনীহা প্রকাশ করেন। তিনি বক্তব্য না নেওয়ার জন্য চাপপ্রয়োগ করার চেষ্টা করেন। পরে বলেন, কেউ কখনো অভিযোগ করেনি, তাই বিষয়টি আমার জানা ছিল না। তবে, এখন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আগামীতে সরকারি ফি ৩ টাকা অনুযায়ী টিকিট বিক্রি করা হবে।

উল্লেখ্য, গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম, অব্যবস্থাপনার অভিযোগ রয়েছে। যা নিয়ে হাসাপাতাল সংস্কার ও সেবার মান উন্নয়নে শিক্ষার্থীরা আন্দোলন করে আসছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা