× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছাত্র সংসদে শিক্ষার্থীদের আস্থা অর্জনই বিজয়ের মূল রহস্য : কেন্দ্রীয় ছাত্রশিবির সভাপতি জাহিদ

ঝালকাঠি প্রতিবেদক

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫ ১৩:৩০ পিএম

ছাত্র সংসদে শিক্ষার্থীদের আস্থা অর্জনই বিজয়ের মূল রহস্য : কেন্দ্রীয় ছাত্রশিবির সভাপতি জাহিদ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে শিবিরের বিজয়ের প্রথম রহস্যই হলো মহান আল্লাহ তাআলার ইচ্ছা। এরপর এসেছে শিক্ষার্থীদের আস্থা ও বিশ্বাস।  

সোমবার (২০ অক্টোবর) সকালে ঝালকাঠি শহরের একটি কমিউনিটি সেন্টারে ছাত্রশিবির জেলা কমিটির উপশাখার দায়িত্বশীল সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলাম। 

তিনি বলেন, সংগঠনটি শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা ও মানসিকতা বোঝার চেষ্টা করেছে, তাদের পাশে থেকেছে এবং তাদের প্রত্যাশা অনুযায়ী পরিকল্পনা সাজিয়েছে। জাহিদুল ইসলাম আরও বলেন, ৫ আগস্টের পর থেকেই শিবির বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন পুনরায় চালুর দাবি জানিয়েছে। শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী ইশতেহার তৈরি করা হয়েছে এবং নির্বাচনের পরও সেই অঙ্গীকার বাস্তবায়নে কাজ চলছে। তিনি বলেন, শিক্ষার্থীদের বিশ্বাসের প্রতিফলনই হবে প্রকৃত বিজয়, আর সেই লক্ষ্যে কাজ করছে সংগঠনটি। আগামী দিনগুলোতেও ছাত্র সংসদ নির্বাচনে এই ধারা অব্যাহত থাকবে জানিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

সমাবেশে ঝালকাঠি-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শেখ নেয়ামুল করিমসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা