× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কবরস্থান থেকে দুটি এলজি বন্দুক উদ্ধারের দাবি যৌথবাহিনীর

সোনাগাজী (ফেনী) প্রতিবেদক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫ ২৩:৪৯ পিএম

কবরস্থান থেকে দুটি এলজি বন্দুক উদ্ধারের দাবি যৌথবাহিনীর

ফেনীর সোনাগাজীতে বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুইটি এলজি বন্দুক উদ্ধারের দাবি করেছে যৌথবাহিনী। রবিবার (১৯ অক্টোবর) ভোর রাতে উপজেলার বগাদানা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মমতাজ কেরানি বাড়ির পারিবারিক কবরস্থান থেকে দুটি বন্দুক উদ্ধার করা হয়। 

সেনাবাহিনীর সোনাগাজী ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন আলিফ আল গনি বলেন, অস্ত্র দুটি কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছেন তিনি।

সোনাগাজী মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মালিকানা শনাক্তের জন্য তদন্ত চলছে। তদন্ত শেষে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, সম্প্রতি সোনাগাজীর মজলিশপুর ইউনিয়নের চরবদরপুর গ্রামের আবুল হোসেন সুজনের শিশু সন্তানের হাতে একটি এলজির ছবি ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়। এরই সুত্রধরে রাতে মজলিশপুর ও বগাদানায় বিশেষ অভিযান পরিচালনা করে যৌথবাহিনী।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা