× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানুষ-হাতি সহাবস্থান নিশ্চিতকরণে জুড়ীতে মতবিনিময় সভা

জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫ ২০:৩৬ পিএম

আপডেট : ১৯ অক্টোবর ২০২৫ ২০:৪১ পিএম

মানুষ-হাতি সহাবস্থান নিশ্চিতকরণে জুড়ীতে মতবিনিময় সভা

মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসন ও সহাবস্থান নিশ্চিতকরণে মৌলভীবাজারের জুড়ীতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের লাঠিটিলা সংরক্ষিত বন এলাকায় এ সভার আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি ( বেলা)। সভায় সভাপতিত্ব করেন বেলার সিলেট বিভাগীয় কো-অর্ডিনেটর অ্যাডভোকেট শাহ্ সাহেদা এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন মুজাফ্ফর ফয়সাল। সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ূম, সিলেট বন বিভাগের কুলাউড়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল আহাদ, জুড়ী রেঞ্জ কর্মকর্তা মো. সাদ উদ্দিন আহমদ, বিজিবি লাঠিটিলা বিওপি কমান্ডার নায়েক সুবেদার মো. হানিফ উদ্দিন,

জুড়ী উপজেলা প্রেস ক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, রাগনা বিট কর্মকর্তা মাহমুদুল ইসলাম, গাজীপুর বিট কর্মকর্তা আরিফুর রহমান, সাংবাদিক আব্দুল কুদ্দুস, মঞ্জুরে আলম লাল, আল আমিন আহমদ, খোর্শেদ আলম, আব্দুল্লাহ আল ফাহাদ,লাঠিটিলা বিটের আজিজুল হক, আবুল বাশার, বেলার সদস্য জিডিসান প্রধান, গীতা গোস্বামী, জুবায়ের আহমদ প্রমুখ। স্থানীয় জনগণের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল হাদী, এরশাদ আলী, ছইব আলী, অহিদ মিয়া, জসিম উদ্দিন, লিয়াকত আলী, মন্তু মিয়া ও ফারুক মিয়া। বক্তারা বলেন, ‘প্রাকৃতিক বন ধ্বংস ও বন্যপ্রাণীর খাদ্য সংকটের কারণে হাতিসহ বিভিন্ন প্রাণী লোকালয়ে নেমে আসে। এতে মানুষের জান-মাল, ফসল ও ঘরবাড়ির ক্ষতি হয়। এভাবে মানুষ-প্রাণীর মধ্যে সংঘাত দিন দিন বৃদ্ধি পাচ্ছে।’ তারা আরও বলেন, ‘বিশেষ করে হাতির সঙ্গে সংঘাতে প্রাণহানি ও অর্থনৈতিক ক্ষতি বেশি হয়। তাই সবাইকে সচেতন হতে হবে। হাতি লোকালয়ে এলে তাকে উত্তেজিত না করে নিরাপদ দূরত্বে থেকে বনবিভাগকে দ্রুত খবর দিতে হবে, যেন তারা নিজস্ব পদ্ধতিতে হাতিকে বনে ফিরিয়ে নিতে পারে।’ সভায় বক্তারা মানুষ-হাতি সহাবস্থান নিশ্চিত করতে স্থানীয়দের সচেতনতা বৃদ্ধি, বন সংরক্ষণ, বিকল্প ফসল চাষ ও স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা