× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লায় ২০ কেজি গাঁজাসহ এক কারবারি আটক

কুমিল্লা অফিস

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫ ১৯:৫২ পিএম

কুমিল্লায় ২০ কেজি গাঁজাসহ এক কারবারি আটক

কুমিল্লায় অভিনব কায়দায় মিশুকের সীটের নিচে লুকিয়ে মাদক পাচারের সময় র‍্যাবের অভিযানে এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব–১১, সিপিসি–২।

রবিবার (১৯ অক্টোবর) সকালে জেলার সদর দক্ষিণ মডেল থানার কনেশতলা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে র‍্যাব তাকে আটক করে। এসময় মিশুকের সীটের নিচ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত ইজিবাইকটি (মিশুক) জব্দ করা হয়।

রবিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব–১১।

গ্রেপ্তারকৃত মাদক কারবারির নাম আলমগীর হোসেন (৩৫)। তিনি কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার একবালিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলমগীর স্বীকার করেছেন যে তিনি দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করতেন। আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা