× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পলিথিন-প্লাস্টিক দূষণ প্রতিরোধে কর্মশালা

রামপাল (বাগেরহাট) প্রতিবেদক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫ ১৭:৪৬ পিএম

আপডেট : ১৯ অক্টোবর ২০২৫ ১৭:৫১ পিএম

পলিথিন-প্লাস্টিক দূষণ প্রতিরোধে কর্মশালা

রামপালে পলিথিন-প্লাস্টিক দূষণ প্রতিরোধে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা বিআরডিবি মিলনায়তনে বাজার কমিটি ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে করণীয় শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ইয়ূথ ফর দ্য সুন্দরবন সংগঠনের ঝুমকা রানী কর্মকারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেস ক্লাব রামপালের সভাপতি এম এ সবুর রানা, সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান, ইয়ূথ ফর দ্য সুন্দরবন-এর আহ্বায়ক রাসেল শেখ, সদস্য সচিব মেহেদী হাসান টুটুল, সদস্য এম আর সিফাত, প্রান্ত বাচাড়, শেখ রনি, প্রঞ্জয় মন্ডল প্রমুখ। 

অনুষ্ঠানের শুরুতে পলিথিন-প্লাস্টিক দূষণের ভয়াবহতা নিয়ে আলোচনা করেন, রূপান্তর সংস্থার বাগেরহাট জেলা সমন্বয়ক খন্দকার জিলানী হোসেন। তিনি সুন্দরবনের জীববৈচিত্র রক্ষায় করণীয় এবং মানবদেহে মাইক্রো প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা করেন। তিনি উপস্থিত ব্যবসায়ী ও বাজার কমিটির নেতাদের প্লাস্টিক বর্জন বা কমিয়ে আনার জন্য পরামর্শ প্রদান করেন। কর্মশালায় উল্লেখ করা হয়Ñ  ইয়ূথ ফর দ্য সুন্দরবন সংগঠনের প্রচার- প্রচারণায় এবং প্রশাসনের নজরদারি বৃদ্ধির কারণে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। যে কারণে পলিথিনের ব্যবহার কিছুটা কমেছে। আশা করা হচ্ছে, আগামীতে পলিথিন-প্লাস্টিকের ব্যবহার আরও কমিয়ে আনা সম্ভব হবে।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা