নিয়ামতপুর (নওগাঁ) প্রতিবেদক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫ ১৩:৪৭ পিএম
নওগাঁর নিয়ামতপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে তরুণ কৃষকদের মাঝে ঋণ বিতরণ করছে রূপালী ব্যাংক পিএলসি। কৃষি খাতের উন্নয়ন ত্বরান্বিত করতে দেশব্যাপী তরুণ উদ্যোগতাকে এগিয়ে নিতে তরুণদের মাঝে আজ রবিবার (১৯ অক্টোবর) এ ঋণ বিতরণ উৎসবের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) সকাল ৯টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মুর্শিদা খাতুন।
মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান, রূপালী ব্যাংক পিএলসি, বিভাগীয় কার্যালয় রাজশাহীর মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-মহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার জোনাল অফিস নওগাঁর দেবব্রত সাহা।
এ সময় আরও উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক পিএলসির এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আরিফ হোসেন, নিয়ামতপুর শাখা ব্যবস্থাপক আল মামুন শেখ, নিয়ামতপুর প্রেস ক্লাব সভাপতি শাহজাহান শাজুসহ তরুণ গ্রাহক, সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তি প্রমুখ।
মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান, রূপালী ব্যাংক পিএলসি, বিভাগীয় কার্যালয় রাজশাহীর মো. নিজাম উদ্দিন বলেন, রূপালী ব্যাংক পিএলসি সব সময় বিভিন্ন মেয়াদে জামানত ছাড়াই বিভিন্ন উদ্যোগতাদের মাঝে ঋণ বিতরণ করে আসছে। খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে কৃষি খাতের ভূমিকা অপরিসীম। সেই ধারাবাহিকতায় এ অঞ্চলের কৃষকদের জন্যও ঋণ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।