× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুলাই সনদ বাস্তবায়ন করতে নির্বাচিত সরকার লাগবে : চাঁদপুরে কর্ণেল অলি

চাঁদপুর প্রতিবেদক

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫ ২১:৪১ পিএম

জুলাই সনদ বাস্তবায়ন করতে নির্বাচিত সরকার লাগবে : চাঁদপুরে কর্ণেল অলি

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্ণেল অলি আহমেদ বীর বিক্রম বলেছেন, জুলাই সনদের যে বক্তব্যগুলো আছে- কথাগুলো আছে, এগুলো বাস্তবায়ন করা সম্ভব না। আগামী দিন যে সরকার আসবে, যারাই নির্বাচিত হবে,  তাদেরকে এটা বাস্তবায়ন করতে হবে।

শনিবার (১৮ অক্টোবর) বিকালে চাঁদপুরের মতলব উত্তরের নন্দলালপুর সামাদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এলডিপির কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

কর্ণেল ওলি বলেন, যার জন্য আমরা দ্বারে দ্বারে যাচ্ছি, ভালো মানুষকে যেন সংসদে পাঠায়। যারা মানুষে দুঃখ-দুর্দশা বুঝবে। মানুষের কষ্ট লাগব হবে। সুশাসন প্রতিষ্ঠা হবে। মানুষ ন্যায় বিচার পাবে। তাহলেই আমাদের এই সংস্কারগুলো কাজে আসবে।

এনসিপি জুলাই সনদে স্বাক্ষর না দেয়া প্রসঙ্গে তিনি বলেন, সবাইকে উপলব্ধি করতে হবে ভালো কাজে মতামত দেয়া জরুরি। তারা বাহিরে থাকলে বাংলাদেশের যে আমুল পরিবর্তন হবে,  এটা তেমন কিছু না। সবাই একসঙ্গে থাকলে ভালো। আর কেউ যদি ভিন্নমত পোষণ করে কোনো অসুবিধা নাই। জনগণ একসঙ্গে থাকলেই হবে।

এ সময় আরও বক্তব্য দেন- এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী,  মতলব এলডিপির সভাপতি আলাউদ্দিন প্রধান। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা