× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিন খণ্ড লাশের রহস্য উন্মোচন, মাথা উদ্ধার করল পুলিশ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫ ১৯:০৮ পিএম

আপডেট : ১৮ অক্টোবর ২০২৫ ১৯:১৯ পিএম

তিন খণ্ড লাশের রহস্য উন্মোচন, মাথা উদ্ধার করল পুলিশ

দিনাজপুরের ফুলবাড়ীতে নিখোঁজের ২৫ দিন পর তিন খণ্ডে বিভক্ত করা যুবক সাদেক হাসান সবুজের (২৮) মাথাসহ লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার মিরপুর গ্রামের একটি ডোবার পাশের বিএমডিএর সেচ পাইপের ভেতর থেকে মাথাটি উদ্ধার করা হয়।

দিনাজপুর জেলা পুলিশ সুপার (এসপি) মো. মারুফাত হুসাইন বলেন, ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের রশিদপুর সরকারপাড়া গ্রামের মৃত সউদ সরকারের ছেলে সাদেক হাসান সবুজ গত ২৩ সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিলেন। এর পর তার বড় ভাই সাব্বির হোসেন ২৪ সেপ্টেম্বর ফুলবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডির দুদিন পর ২৫ সেপ্টেম্বর পাশের মিরপুর গ্রামের একটি ডোবা থেকে দ্বিখণ্ডিত মস্তকবিহীন একটি লাশ উদ্ধার করে পুলিশ। পরিবারের লোকজন লাশটি সাদেক হাসান সবুজের বলে শনাক্ত করেন। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন হিসেবে পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। 

মামলার ৬ নম্বর আসামি আব্দুল হামিদকে রিমান্ডে নেওয়ার পর তিনি আদালতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার তাকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে তিন খণ্ড লাশের নিখোঁজ থাকা মাথাটি উদ্ধারে সক্ষম হয় পুলিশ। এর পর তার দেখানো স্থান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত কোদাল ও হাঁসুয়া উদ্ধার করা হয়েছে। তদন্ত শেষে ছয়জনকে আসামি করে একটি হত্যা মামলা করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা