× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কটিয়াদী মুক্তিযোদ্ধা সংসদের নতুন কমিটির অভিষেক

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫ ১৮:৪৯ পিএম

আপডেট : ১৮ অক্টোবর ২০২৫ ১৮:৫১ পিএম

কটিয়াদী মুক্তিযোদ্ধা সংসদের নতুন কমিটির অভিষেক

কিশোরগঞ্জে কটিয়াদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নতুন কমিটির অভিষেক ও আলোচনা অনুষ্ঠান হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) বিকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের আহবায়ক মো. ইসরাইল মিয়ার সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে বক্তব্য দেন জেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম জানু, যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার মো. মাহবুবুল আলম, মুক্তিযোদ্ধা বাসির উদ্দিন ফারুকী প্রমুখ। 

প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুল ইসলাম জানু বলেন, একাত্তরে জীবনবাজি রেখে যুদ্ধ করে স্বাধীনতা এনেছি। আমাদের অগণিত শহীদের আত্মা ও ত্যাগে অর্জিত স্বাধীনতা নিয়ে লুটেরা শ্রেণি দেশের অর্থ পাচার করে দেশকে দেউলিয়াত্বের দিকে নিয়ে গেছে। মুক্তিযোদ্ধারা বেঁচে থাকতে তা যে কোনো মূল্যে প্রতিহত করা হবে। 

এ সময় উপস্থিত মুক্তযোদ্ধা ও সুধীজন তার বক্তব্যে একমত প্রকাশ করে করতালির মাধ্যমে স্বাগত জানান। পরে কোম্পানি কমান্ডার নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন। সবশেষে এক ভিন্ন আবহে গণসংগীত পরিবেশন করা হয়।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা