× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিজিএমইএ সভাপতি

একটি দল ভোটের বিনিময়ে জান্নাতের কথা বলে বিভ্রান্ত সৃষ্টি করছে

চুয়াডাঙ্গা প্রতিবেদক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫ ২২:৩৯ পিএম

একটি দল ভোটের বিনিময়ে জান্নাতের কথা বলে বিভ্রান্ত সৃষ্টি করছে

একটি প্রতিদ্বন্দ্বী দল ভোটের বিনিময়ে জান্নাতের কথা বলে বিভ্রান্ত সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন বিজিএমইএ সভাপতি ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমদু হাসান খান (বাবু)।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকাল ৫টায় জীবননগর পৌর বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এক জনসভায় এ মন্তব্য করেন তিনি।

এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, মিথ্যা বলার দিন শেষ। নতুন প্রজন্ম শিক্ষিত, পুরানো প্রজন্ম অভিজ্ঞ। ভোটের বিনিময়ে জান্নাত পাওয়া যায় না। যারা ভোটের বিনিময়ে জান্নাত দিতে চাই তাদের একটা প্রশ্ন করবেন। কোনো খৃষ্টান ধর্মালম্বী ভাই-বোন যদি তাদের ভোট দেয়, তাহলে কি তারা জান্নাত পাবে। 

তিনি আরও বলেন, ভোটের বিনিময়ে জান্নাতের কথা বলে তারা বিভ্রান্ত সৃষ্টি করছে। যারা আপনাদের বিভ্রান্ত করতে আসে তারা ভোটের জন্য আসে। ভোট পার হয়ে গেলে এদের আর খুঁজে পাওয়া যায় না।

জেলা বিএনপির সভাপতি বলেন, ১৯৭১ সালে ৩০ লাখ মানুষ শহীদ হয়েছিল। অসংখ্য মা-বোন সম্ভ্রম হারিয়েছিলেন। আজকে যারা ভোট চাচ্ছে- সে সময় তারা পাকিস্তান হানাদার বাহিনীদের সহযোগিতা না করলে ১০ লাখ মানুষের জীবন রক্ষা পেত। তাদের আমরা ক্ষমা করব না। কারণ, বাংলাদেশের স্বাধীনতায় তারা বিশ্বাস করে না। আমি দৃঢ়তার সঙ্গে বলতে চাই, বাংলাদেশে একমাত্র দল বিএনপি, যারা দেশ ও মানুষের পক্ষে কথা বলে।

মাহমুদ হাসান খান বাবু বলেন, ৫ আগস্টে যিনি পালিয়ে গেছেন তার কিবলা ভারতে। যারা আপনাকে, আমাকে প্রলোভন দেখিয়ে ভোট নিতে চাই, তাদের কিবলা পাকিস্থানে। আর আমরা নির্যাতন, অত্যাচার, নিপীড়ন সবকিছু উপেক্ষা করে বাংলাদেশের মাটিতে পড়ে আছি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা