× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজবাড়ী‌তে বিজয় দিবসে বিএনপি অফিসে ভাংচুরের অভিযোগ

রাজবাড়ী সংবাদদাতা

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২২ ১৮:৩৬ পিএম

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২ ১৪:১২ পিএম

শুক্রবার রাজবাড়ীর কালুখালীতে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপি অফিস ভাংচুরের অভিযোগ উঠেছে। ছবি: প্রবা

শুক্রবার রাজবাড়ীর কালুখালীতে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপি অফিস ভাংচুরের অভিযোগ উঠেছে। ছবি: প্রবা

রাজবাড়ীর কালুখালীতে বিজয় দিবস পালনের সময় ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপি অফিসে ভাংচুরের অভিযোগ উঠেছে। তবে হামলায় জড়িত কাউকে চিনতে পারেননি বলে জানিয়েছেন বিএনপি নেতারা। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল পৌনে ৯টার দিকে কালুখালী উপজেলা বিএনপির কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।

কালুখালী উপজেলা বিএনপির আহ্বাবায়ক কমিটির সদস্য আব্দুর রাজ্জাক খান বলেন, ‘কালুখালী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের পাশেই বিএনপির অফিস। সকাল পৌনে ৯টার দিকে নেতাকর্মীদের নিয়ে বিজয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করছিলাম। এসময় ছাত্রলীগ ও যুবলীগের শতাধিক নেতাকর্মী অর্তকিত হামলা চালায়। হামলায় অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছে। এর মধ্যে শাহজাহান নামে এক কর্মী মারাত্বক আহত হয়েছে। তাকে রাজবাড়ীর একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এসময় তারা অফিসের চেয়ার ও টেবিল ভাংচুর করে।’ 

তিনি বলেন, ‘হামলাকারী কাউকে চিনতে পারিনি। এ বিষয়ে থানায় কোনো অভিযোগ দায়ের করিনি।’

এ বিষয়ে জানতে কালুখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মো. রিপন ও যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সোহেল আলী মোল্লার সঙ্গে যোগাযোগের জন্য তাদের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও ফোন ধরেননি।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, ‘এ বিষয়ে থানায় কেউ কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি। তবে মৌখিকভাবে শুনে থানা পুলিশের সদস্যরা বিএনপি কার্যালয়ে গেলেও তা তালাবদ্ধ অবস্থায় দেখা গেছে।’


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা