× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লক্ষ্মীপুরে জিপিএ-৫ পেয়েছেন হাফেজা যমজ দুই বোন

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫ ১৬:১১ পিএম

যমজ দুই বোন আরিফা সুলতানা ও আবিদা সুলতানা। প্রবা ফটো

যমজ দুই বোন আরিফা সুলতানা ও আবিদা সুলতানা। প্রবা ফটো

লক্ষ্মীপুরের রায়পুরে যমজ দুই বোন আরিফা সুলতানা ও আবিদা সুলতানা এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন। তারা কোরআনে হাফেজা। তাদের এমন সাফল্যে উৎফুল্ল মা-বাবাসহ স্বজনরা। 

আরিফা ও আবিদা খুলনার বাসিন্দা হাফেজ আবু দাউদের মেয়ে। তাদের বাবা সৌদি প্রবাসী। তারা দুই বোন ছোটবেলা থেকেই তাদের মা সালমা আক্তারের সঙ্গে নানার বাড়ির এলাকা রায়পুর পৌরসভায় একটি বাসায় ভাড়া থাকেন।

আরিফা ও আবিদা চাঁদপুরের গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত কলেজের মানবিক বিভাগ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেন। 

স্থানীয়রা জানায়, আরিফা ও আবিদা ১৮ বছর বয়সে প্রায় দেড় বছরে কুরআন শরীফ মুখস্ত করেছেন। একইসঙ্গে তারা হাফেজা হয়েছেন। তাদের চাচা হাফেজ মশিউরের কাছেই কুরআন মুখস্ত করেন আরিফা ও আদিবা।  

গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত কলেজের প্রভাষক আব্দুল বাতেন গণমাধ্যমকে বলেন, আরিফা ও আবিদা দারুণ মেধাবী। তারা ক্লাসে নিয়মিত উপস্থিত থাকতো। যে কোন পড়া তারা দ্রুত আয়ত্ত করতে পারে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা