× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আর্থিক সঙ্কটে চিকিৎসা হচ্ছে না অসহায় হাবিবুরের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫ ২২:০২ পিএম

আর্থিক সঙ্কটে চিকিৎসা হচ্ছে না অসহায় হাবিবুরের

হতদরিদ্র হাবিবুর রহমান। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার আয়েই চলত সংসার। যখন যে কাজ পেতেন, সেটা করেই সংসার চালাতেন। অসুস্থ হয়ে এখন কর্মহীন। এ অবস্থায় পরিবারে নেমে এসেছে অন্ধকার। আর্থিক সঙ্কটে চিকিৎসা করাতে পারছেন না। সুস্থ জীবনে ফিরতে বিত্তবানদের সহযোগিতা চান তিনি।

তার বাড়ি পাবনার বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের বাটিয়াখড়া গ্রামে। ৩২ বছর বয়সি হাবিবুরের বাবা নেই। মা অপারেশনের রোগী, চলাফেরা করতে পারেন না। 

হাবিবুর রহমান বর্তমানে ঢাকার মিরপুর-১০ এ পপুলার হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শরিফ শাহ জামানের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন। তার মূত্রনালি বাঁকা ও চিকন বলে জানিয়েছেন চিকিৎসক। তিন মাসের মধ্যে অপারেশন করার কথা বলেছেন। ঢাকায় অপারেশনে ৭০-৮০ হাজার টাকা লাগবে। আর পাবনায় করলে লাগবে ৩৫-৪০ হাজার টাকা। সামান্য এই টাকাও তার পক্ষে জোগাড় করা সম্ভব নয়। এজন্য তিনি সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।

অসহায় হাবিবুর রহমানের পাশে দাঁড়াতে তার সঙ্গে যোগাযোগের নাম্বার 01893271467 (নগদ)।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা