× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেঘনার ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫ ১৭:১৬ পিএম

রামগতিতে মেঘনার ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন। প্রবা ফটো

রামগতিতে মেঘনার ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন। প্রবা ফটো

মেঘনা নদীর অব্যাহত ভাঙনে ক্ষতিগ্রস্ত লক্ষ্মীপুরের রামগতির বয়ারচর এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।  

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে বয়ারচর ব্রিজ ঘাট এলাকায় অবহেলিত বয়ারচরবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার প্রায় ৫ শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন- চরগাজী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নাছির উদ্দিন, ইউপি সদস্য সাইফুল ইসলাম, ইব্রাহিম খলিল, মোসলেহ উদ্দিন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মেঘনার ভয়াবহ ভাঙনে বয়ারচরবাসীর ঘরবাড়ি, ফসলি জমি ও রাস্তাঘাট নদীতে বিলীন হয়ে যাচ্ছে। প্রতিনিয়ত নদীর ভাঙন তীব্র আকার ধারণ করলেও এখনও পর্যন্ত সরকারিভাবে টেকসই কোনো বেড়িবাঁধ নির্মাণ হয়নি।

তাই দ্রুত সময়ের মধ্যে টেকসই ব্লক বাঁধ নির্মাণের জোর দাবি জানান এবং দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা