সড়ক দুর্ঘটনা
চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫ ০০:০৪ এএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৫ ০০:১৫ এএম
কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামী শনিবার বাংলাদেশ বিমানের ফ্লাইটে নিহত ৮ প্রবাসীর মরদেহ দেশে পাঠানো হতে পারে বলে জানিয়েছে কাতারের বাংলাদেশ দূতাবাসের একটি সূত্র। তার আগে শুক্রবার (১৭ অক্টোবর) রাতে দূতাবাসে তাদের জানাজা হওয়ার কথা রয়েছে।
গত ৮ অক্টোবর ওমানের দুখুমে মাছ ধরে ফেরার পথে এক সড়ক দুর্ঘটনায় ওই ৮ প্রবাসীর মৃত্যু হয়। বুধবার এই মরদেহগুলো বাংলাদেশে পাঠানোর পরিকল্পনা নিয়ে কাজ করছিল দূতাবাস।
দূতাবাসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘কাতার থেকে বুধবার ও শনিবার বাংলাদেশ বিমানের দুটি ফ্লাইট যায় চট্টগ্রামে। বুধবারে মরদেহগুলো পাঠানোর কথা ছিল। কিন্তু আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় তা সম্ভব হয়নি। এর মধ্যে ৪টি মরদেহ দুখুম থেকে মাস্কটের উদ্দেশে রওনা হয়েছে। আগামীকাল বা তারপর দিন বাকি চারটা মরদেহ আসবে। আগামী শুক্রবার রাতে ৯টায় এখানে জানাজা হবে। শনিবারের দুপুর ২টার ফ্লাইটে মরদেহ দেশে যাবে।’
নিহতরা হলেন- সন্দ্বীপের সারিকাইত ইউনিয়নের আমিন মাঝি, মো. আরজু, মো. রকি, সাহাব উদ্দিন, মো. বাবলু, মাইটভাঙা ইউনিয়নের মো. জুয়েল, পৌর এলাকার মোশাররফ হোসেন রনি এবং রাউজানের মো. আলাউদ্দিন।