× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা-চট্টগ্রামের পর জয়পুরহাটে ‘স্টার লিংক’ ইন্টারনেট

জয়পুরহাট প্রতিবেদক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫ ২৩:১৮ পিএম

ঢাকা-চট্টগ্রামের পর জয়পুরহাটে ‘স্টার লিংক’ ইন্টারনেট

ইলন মাস্কের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা ‘স্টারলিংক’ ঢাকা-চট্টগ্রামের পর জয়পুরহাটে চালু হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) বিকাল পাঁচটায় শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে এটি উদ্বোধন করা হয়।

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জয়পুরহাট-১ আসন থেকে মনোনয়নপ্রত্যাশী ফয়সল আলিম স্টারলিংক ইন্টারনেট সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন স্টারলিংক স্যাটেলাইট ফেলিসিটি আইডিসি ইন্টারনেটের সিইও সারফুল আলম ও ইউনাইটেড আইসিটি ফোরামের সেক্রেটারি রিয়াদ হাসনাইন।

আয়োজকেরা জানান, পরীক্ষামূলকভাবে আগামী তিনমাস বিনামূল্যে জয়পুরহাট ও পাঁচবিবি পৌর শহরের বাসিন্দারা স্টারলিংক ইন্টারনেট সেবা পাবেন। প্রতিদিন জয়পুরহাট ও পাঁচবিবি উপজেলার ২০টি স্থানে এই ইন্টারনেট সেবা পাওয়া যাবে। ভ্রাম্যমাণ গাড়িতে কিউআর কোড স্ক্যান করে মুঠোফোনে সংযোগ নেওয়া যাবে।

স্টারলিংক স্যাটেলাইট ফেলিসিটি আইডিসি ইন্টারনেটের সিইও সারফুল আলম বলেন, ঢাকা ও চট্টগ্রাম শহরে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু আছে। স্টারলিংকের তৃতীয় শহর জয়পুরহাট। ফয়সল আলিমের উদ্যোগে আপনাদের ছোট্ট শহর জয়পুরহাটে এই সেবা চালু হলো।

কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জয়পুরহাট-১ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী ফয়সল আলিম বলেন, জয়পুরহাট ও পাঁচবিবির যুব সমাজকে তথ্যপ্রযুক্তিতে এগিয়ে নিতে ইলন মাস্কের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক চালু করা হয়েছে। আগামী তিন মাস এ সেবা সম্পূর্ণ ফ্রি থাকবে। পর্যায়ক্রমে স্টারলিংক প্রযুক্তি দেশের গ্রামীণ এলাকাতেও দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দিতে সহায়তা করবে।

নির্বাচনকে ঘিরে এমন উদ্যোগ কি না এমন প্রশ্নে জবাবে ফয়সল আলিম বলেন, আমি একজন রাজনৈতিক কর্মী। নির্বাচনের সঙ্গে এই উদ্যোগের কোনো সম্পর্ক নেই।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা