× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫ ২০:৪৮ পিএম

প্রতীকী ফটো

প্রতীকী ফটো

 চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। 

বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তি মারা যান। 

মারা যাওয়া ব্যক্তির নাম মো. মিলন (৬০)। তিনি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মারকৈল-সাহাপুর এলাকার নওসাদ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, গত রবিবার তরিকুল নামে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলামের এক সমর্থককে মারধর করে বিএনপি নেতা আব্দুস সালাম তুহিন ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকনের লোকজন। এর জের ধরেই মঙ্গলবার বিএনপির ওই দু’পক্ষের সমর্থকদের সংঘর্ষ হয়। এতে মিলনসহ ১৫ জন আহত হন। মিলনের বুকে ছুটিকাঘাত করা হয়েছিল। বুধবার (১৫ অক্টোবর) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। একই বক্তব্য দিয়েছেন মারা যাওয়া ওই ব্যক্তির পরিবারের সদস্যরাও।

নাচোল থানার ওসি মনিরুল ইসলাম বলেন, গত মঙ্গলবার ফতেপুর ইউনিয়নের মারকইল এলাকায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষে মিলন নামের একজন আহত হয়েছিলেন। তিনি বুধবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে আমরা খবর পেয়েছি। যদিও এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা