× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চৌগাছায় বাসচাপায় এক ব্যক্তির মৃত্যু

চৌগাছা (যশোর) প্রতিবেদক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫ ১৯:৪৬ পিএম

চৌগাছায় বাসচাপায় এক ব্যক্তির মৃত্যু

যশোরের চৌগাছায় বাসচাপায় এক স্ক্রুটি আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে চৌগাছা-কোটচাঁদপুর সড়কে শিশুতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত জাহাঙ্গীর হোসেন (৩৮) উপজেলার তাহেরপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। 

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে চৌগাছা থেকে একটি যাত্রীবাহী বাস যার নম্বর ঢাকা মেট্রো- ব-১৪-৬৭১৩ কোটচাঁদপুরের উদ্দেশে ছেড়ে যায়। পথিমধ্যে উপজেলার হাকিমপুর ইউনিয়নের শিশুতলা নামক স্থানে পৌঁছে স্ক্রুটি আরোহী জাহাঙ্গীর আলমের পেছন থেকে ধাক্কা দেয়। এতে জাহাঙ্গীর সড়কের উপর ছিটকে পড়লে এ সময় ওই বাসটি তাকে চাপা দেয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কোটচাঁদপুর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ দিকে যাত্রীবাহী বাসটি স্থানীয়রা আটক করেন।

নিহতের মেজো মামা রিজাউল ইসলাম বলেন, জাহঙ্গীর হোসেন তার ভাগ্নে; ওর গ্রামের বাড়ি পার্শ্ববর্তী  তাহেরপুর গ্রামে। ছোট বেলাতেই তার মায়ের সংসার বিচ্ছেদ হলে সে আমাদের বাড়িতে (চন্দ্রপাড়ায়) চলে আসে এবং এখানেই সে বড় হয়। বুধবার একটি প্রয়োজনীয় কাজে কোটচাঁদপুর উপজেলাতে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার হোসেন দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা